ছোটবেলায় যখন মাওলানা সাহেবরা জান্নাত এত বড়, জাহান্নাম এত বড়, ফেরেশতারা এত বড়, সবচে ছোট জান্নাতীকেও আল্লাহ দশ দুনিয়ার সমান জান্নাত দেবেন বলে ওয়াজ করতেন, তখন কৈশোর মনে বিশ্বাস করলেও মন একটু খচখচ করতো। এত এত বড়ো হবে সবকিছু! আলহামদুলিল্লাহ, মহাবিশ্বের বিশালত্ব নিয়ে ঘাটাঘাটি করার পর বুঝতে পেরেছি আমার রবের সৃষ্টি কত বিশাল। আর আমার রব কত পরাক্রমশালী, মহামহিম হতে পারে সেটার বেসিক ধারণাও মাথায় পাকাপোক্তভাবে গেঁথেছে। কিন্তু অবিশ্বাসীরা বুঝেও না বুঝার ভান করে থাকে, তারা ভাবে এত বড়ো মহাবিশ্ব, দুনিয়ার সব প্রাণিকুল আপনা আপনিই হয়ে গেছে! সামান্য একটা ম্যাচের কাঠিও যেখানে আপনা আপনি সৃষ্টি হতে পারেনা, সেখানে কীভাবে মানুষ ভাবতে পারে যে সবকিছু কোনো সৃষ্টিকর্তা ছাড়াই হয়ে যাবে? কীভাবে অবিশ্বাসীরা পারে এগুলি অস্বীকার করতে? আর আল্লাহ বলেন,

#হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল? _সূরা আল-ইনফিতার (الانفطار), আয়াত: ৬

#নভোমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব তাঁরই। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তিনি সবকিছু করতে সক্ষম। _সূরা আল-হাদীদ (الحديد), আয়াত: ২ 

#তিনি নভোমন্ডল ও ভূমন্ডলের উদ্ভাবক। যখন তিনি কোন কার্য সম্পাদনের সিন্ধান্ত নেন, তখন সেটিকে একথাই বলেন, ‘হয়ে যাও’ তৎক্ষণাৎ তা হয়ে যায়। _সূরা আল বাকারা (البقرة), আয়াত: ১১৭

#নভোমন্ডল, ভূমন্ডল এবং এতদুভয়ে অবস্থিত সবকিছুর আধিপত্য আল্লাহরই। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। _সূরা আল মায়িদাহ (المآئدة), আয়াত: ১২০

#এটা তাঁর কাছ থেকে অবতীর্ণ, যিনি ভূমন্ডল ও সমুচ্চ নভোমন্ডল সৃষ্টি করেছেন। _সূরা ত্বোয়া-হা (طه), আয়াত: ৪

#নভোমন্ডল ও ভূমন্ডলের সার্বভৌমত্ব আল্লাহরই এবং তাঁরই দিকে প্রত্যাবর্তন করতে হবে। _সূরা আন নূর (النّور), আয়াত: ৪২

#তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের অন্তর্বর্তী সবকিছু ছয়দিনে সৃস্টি করেছেন, অতঃপর আরশে সমাসীন হয়েছেন। তিনি পরম দয়াময়। তাঁর সম্পর্কে যিনি অবগত, তাকে জিজ্ঞেস কর। _সূরা আল ফুরকান (الفرقان), আয়াত: ৫৯

#আল্লাহ যথার্থরূপে নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন। এতে নিদর্শন রয়েছে ঈমানদার সম্প্রদায়ের জন্যে। _সূরা আল আনকাবূত (العنكبوت), আয়াত: ৪৪

#নভোমন্ডলে যা কিছু আছে এবং ভূমন্ডলে যা কিছু আছে, সমস্তই তাঁর। তিনি সমুন্নত, মহান। _সূরা আশ্‌-শূরা (الشّورى), আয়াত: ৪

#তারা কি জানে না যে, আল্লাহ যিনি নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন এবং এগুলোর সৃষ্টিতে কোন ক্লান্তিবোধ করেননি, তিনি মৃতকে জীবিত করতে সক্ষম? কেন নয়, নিশ্চয় তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। _সূরা আল আহ্‌ক্বাফ (الأحقاف), আয়াত: ৩৩

#আমি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ছয়দিনে সৃষ্টি করেছি এবং আমাকে কোনরূপ ক্লান্তি স্পর্শ করেনি। _সূরা ক্বাফ (ق), আয়াত: ৩৮

#না তারা নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছে? বরং তারা বিশ্বাস করে না। _সূরা আত্ব তূর (الطّور), আয়াত: ৩৬

#অতঃপর তিনি আকাশমন্ডলীকে দু’দিনে সপ্ত আকাশ করে দিলেন এবং প্রত্যেক আকাশে তার আদেশ প্রেরণ করলেন। আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দ্বারা সুশোভিত ও সংরক্ষিত করেছি। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা।
_সূরা হা-মীম সেজদাহ্‌ (فصّلت), আয়াত: ১২

#হে জিন ও মানবকূল, নভোমন্ডল ও ভূমন্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায়, তবে অতিক্রম কর। কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না। _সূরা আর রাহমান (الرّحْمن), আয়াত: ৩৩

#কত পূণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব। _সূরা আর রাহমান (الرّحْمن), আয়াত: ৭৮

CROTCHET'S_BLOG