শখের বসেই মোবাইল ফোনে ফটোগ্রাফি করি। ছবি তোলার হাত একেবারেই কাঁচা। ছবিতে তেমন একটা রঙও দিতে জানি না। ছবি আমার কাছে কিছুটা না বলা গল্পের প্রতিচ্ছবি, মুহূর্ত ধরে রাখার প্রয়াস। নিজের তোলা সব ছবির পেছনের গল্প বলার চেষ্টা করব। ক্ষুদ্র দিয়েই শুরু করলাম। ম্যাক্রোগ্রাফি করার খুব ইচ্ছে অনেকদিনের। কিন্তু আমার কাছে নেই ভালো কোনো ক্যামেরা। আছে একটা মোবাইল ফোন, সেটা দিয়েই আমি সব কিছু ধরে রাখার চেষ্টা করি। আমার এই ফোনে ম্যাক্রো ফটো তোলারও কোনো অপশন নেই। পরে নিজেই একটা উপায় বের করে নিলাম। ছোট একটা আতশী কাঁচ ক্যামেরার চোখে লাগিয়ে চেষ্টা শুরু করলাম। ফলাফল একেবারেই ফেলে দেওয়ার মত না। এমনিতেই কাঁচা হাত, তার উপর আদিকালের আতশী কাঁচ। তবু এভাবেই গল্পেরা চলতে থাকুক আপাতত।
 |
| কালোতে ফুটে উঠে মায়া। |
 |
| ঝরে যাওয়ার অপেক্ষায় সজিব হয়ে উঠেছে রেনু। |
 |
| আলোয় বন্দী অন্ধকার। |
 |
| পেছনের খবর কে জানতে চায়? |
 |
আলো বলে অন্ধকার তুই বড় কালো, অন্ধকার ডেকে বলে তাইতো তুই আলো। |
 |
| সফলতার কত ত্যাগের গল্প থাকে! |
 |
| পেছনের গল্প কে জানতে চায়? |
 |
| হয়ত মুকুলেই ঝরে না গেলেও পারত। |
 |
| অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে ঝরে যাওয়ার নামই কি সফলতা? |
 |
| আজকাল সম্পর্কগুলিও কচুপাতার পানির মত হয়ে যাচ্ছে। বাইরে দেখতে খুব সুন্দর দেখায়। কিন্তু হঠাতই ঝরে যায়, টেরও পাওয়া যায় না। |
 |
| বেড়ে উঠার অপেক্ষায় শৈশব। |
 |
| আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। |
 |
আমি চেয়ে রইব তোমার অগোচরে।
|
 |
| ছোট মুকুল ফেটে ফুল হয়েছে। |
 |
| বার্ধক্য গিলে নিচ্ছে যৌবনকে। |
 |
নতুনকে জায়গা ছেড়ে দিতে পুরাতনকে সরে দাঁড়াতে হয়। মুকুল যেমন ফলের জন্য নিজে সরে গেছে। |
 |
মরিচ গাছে মরিচে ভরে উঠেছে।
|
 |
| নাম না জানা ফুল। |
 |
| অ্যালোভেরা |
 |
| ছোট একটা আমড়ার উপর অতিক্ষুদ্র একটা পোকা। পোকাটার নাম অজানা। |
 |
| এ ফুলের নাম জানি না। ঝরে গেছে হয়ত ইতোমধ্যেই। |
 |
এ পাতারও নাম জানি না। এক ধরনের পাতাবাহার ।
|
 |
| সুন্দরকে পেতে হলে কন্টাকাকীর্ণ রাস্তা পেরুতে হবে। |
 |
| ফোটার অপেক্ষায়। |
 |
কী একটা পাতা যেন! নিজের অস্তিত্ব জানান দিচ্ছে চুপি চুপি।
|
 |
| আম পাতা |
 |
| সুন্দর, তবু বন্দীতো! |
 |
| আমার আপার ছাদের বাগানের আনারস। |
 |
নাম না জানা পাতা বাহার।
|
 |
| ছোট এক ফোটা পানি। ঝরে যাবে জেনেও ঘাসের ডগায় ঝুলে থাকার কি আপ্রাণ চেষ্টা। |
 |
| দুর্বা ঘাস। |
 |
| কী ফুল যেন! |
 |
| ঘাসফুল। |
 |
| মল্লিকা? |
0 Comments