লঞ্চ হলো দেশের প্রথম সরকারি আইপি কলিং অ্যাপ "আলাপ"।

গত ২৬শে মার্চ ২০২১, অফিশিয়ালি লঞ্চ হল বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠান বিটিসিএলের মোবাইল আইপি কলিং অ্যাপ "আলাপ"। এই অ্যাপের মাধ্যমে এখন থেকে ৩০ পয়সা প্রতি মিনিট (ভ্যাটসহ ৩৪.৫০ পয়সা) কথা বলা যাবে দেশের যেকোনো নাম্বারে, রয়েছে টেক্সট মেসেজিংয়ের সুবিধা। এছাড়াও আলাপ-আলাপ অডিও ও ভিডিও কল করা যাবে ফ্রিতে। মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ থাকলেই ব্যবহার করা যাবে এই অ্যাপ। ভিসা, মাস্টারকার্ড সহ অন্যান্য ব্যাংকিং কার্ড ছাড়াও নগদ ও বিকাশে খুব সহজেই রিচার্জ করা যাবে এতে। অ্যাপল ও এন্ড্রয়েড প্লেস্টোরে পাওয়া যাবে অ্যাপটি। ইন্সটল করার পর জাতীয় পরিচয়পত্র দিয়ে আইডি ভেরিফিকেশন করে নিলেই পাওয়া যাবে ১৫ মিনিট বোনাস টকটাইম যেকোনো নাম্বারে, মেয়াদ ৩০ দিন। জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন ছাড়া আইপি কলের সুবিধা পাওয়া যাবে না, তবে আলাপ-আলাপ ফ্রি কলের সুবিধা পাওয়া যাবে।

Post a Comment

0 Comments